জিবিএন বাংলা

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

‎‎জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের আলোকে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন হয়েছে। ‎শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন বৈগ্রাম চাররাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার চার শতাধিক মানুষ অংশ নেন।‎মানববন্ধনে বক্তারা ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।‎বক্তারা বলেন, ইতিপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে একই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।‎এ সময় ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেন প্রমুখ।‎

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন